প্রতীকী ছবি
আন্তর্জাতিক

একই পরিবারের চারজনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: এক পরিবারের চারজন ‘আত্মহত্যা’ করেছেন। ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজট

শনিবার স্থানীয় পুলিশ জানায়, তারা হায়দরাবাদের কুশাইগুদা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। চারজনই বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন সতীশ, তার স্ত্রী বেধা ও তাদের দুই শিশুসন্তান নিশিকেত ও নিহাল। এএনআই, এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, ৯ বছরের নিশিকেত এবং ৫ বছরের নিহাল। দুই সন্তান নিয়ে সতীশ ও ভেদা সুখে বিবাহিত জীবন কাটাচ্ছিলেন। বেশ কয়েক বছর আগে নিশিকেতের একটা টার্মিনাল অসুখ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় তার। কয়েক মাসের মধ্যে নিহালেরও একই লক্ষণ দেখা দেয়।

আরও পড়ুন: ঝুঁকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি

চিকিৎসকেরা জানান, নিহালও একই রোগে আক্রান্ত। সেখান থেকেই সমস্যা শুরু হয় এই পরিবারের। সতীশ ও ভেদা তাদের দুই সন্তানের চিকিৎসায় কোনো ফল না পেয়ে হতাশ হয়ে পড়েন।

হায়দরাবাদের কুশাইগুদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্তানদের দীর্ঘ অসুস্থতার কারণে অভিভাবকরা হতাশায় ভুগছিলেন। এক পর্যায়ে তারা তাদের সন্তানদের বিষ খাইয়ে পরে নিজেও বিষ পান করেন। মুহূর্তের মধ্যে চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

পুলিশ কর্মকর্তারা জানান, গত শুক্রবার (২৪ মার্চ) রাতে ‘আত্মহত্যার’ ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন। তবে পুলিশ এ-সংক্রান্ত খবর শনিবার বিকেলের দিকে পায়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে। মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা