আন্তর্জাতিক

মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের আনকাজোমবোরোনা সমুদ্রে একটি নৌকা ডুবে ২২ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টা করার সময় ওই নৌকাটি ডুবে ২২ জনের মৃত্যু হয়। মায়োত দ্বীপ হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানায়, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহী নিয়ে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

সংস্থাটি আরও জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: কাদিয়ানিদের ওপর হামলাকারীরা ইসলামের শত্রু

দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেফতার এড়াতে পালিয়ে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা