ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এজিয়ান উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫ জন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় তুরস্কে ১১ জন ও গ্রীসে ৫ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান

শনিবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। তুরস্কের কোস্টগার্ড এই ঘটনায় ১১ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে গ্রীসের কাছাকাছি একটি দ্বীপে বলেছে আরও ৫ জন অভিবাসীকে উদ্ধার করে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

তুরস্কের কোস্টগার্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে একটি নৌকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ১১ জনকে উদ্ধার করে দিদিম বন্দরে নিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী।

গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, দিদিমের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফার্মাকোনিসি দ্বীপে ৫ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

উদ্ধারকৃতরা গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, নৌকায় মোট ৩১ জন ছিলেন।

এ ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তুর্কি ও গ্রীক উভয় দেশের উপকূলরক্ষী বাহিনী।

আরও পড়ুন : দু-তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

এছাড়াও ইতালীয় কোস্টগার্ড বলছে, শনিবার ভূমধ্যসাগরে পশ্চিমে ইতালির দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে ১৩০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেন তারা।

এর আগে ইতালিতে একই অঞ্চলে জাহাজডুবিতে অন্তত ৭৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর আবারও সেখানে অভিবাসী উদ্ধারের খবর পাওয়া গেল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা