ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পেঁয়াজ জ্বালিয়ে দিচ্ছেন কৃষকরা

সান নিউজ ডেস্ক : ভারতে এ বছর পেঁয়াজের বাড়তি ফলনের কারণে খরচের অর্ধেকও দাম পাচ্ছেন না কৃষকরা। এ অবস্থায় ক্ষেতেই তাদের ফসল নষ্ট করে দিচ্ছেন তারা।

আরও পড়ুন : ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ

বিশেষজ্ঞরা জানান, এ বছর আলু, টমেটোসহ বিভিন্ন সবজির ফসল নষ্ট করে ফেলছেন কৃষকরা।

এ বছর অতিরিক্ত ফলনের কারণে পেঁয়াজের দাম এতটাই কমেছে যে কৃষকরা প্রতিকেজি মাত্র দু-তিন টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন : থাইল্যান্ডে হাসপাতালে ভর্তি ২ লাখ

কিছুদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল। গত ৬ মার্চ ‘হোলিকা দহন’ পালিত হয়। যাকে বাংলায় যাকে ন্যাড়াপোড়া আর ইংরেজিতে বনফায়ার বলা হয়।

এই দিনে মহারাষ্ট্রের নাসিক জেলার কৃষক কৃষ্ণ ডোংরে সপরিবারে তার পেঁয়াজ চাষের জমিতে হোলিকা দহন ‘অনুষ্ঠান’ করেন। এ সময় তিনি নিজের ক্ষেতের প্রায় ক্ষেতেই ১৫০ শো কুইন্টাল পেঁয়াজ জ্বালিয়ে নষ্ট করেছেন।

আরও পড়ুন : চীনের নেতৃত্বে, সৌদি-ইরান এক

সেই দহন অনুষ্ঠানের ছবিসহ খবর বেশ কিছু জাতীয় সংবাদপত্রে ছাপানো হয়েছে। ছবিটি সামাজিকমাধ্যমেও ভাইরাল হয়।

ডোংরে গণমাধ্যমকে জানান, ঋণের টাকায় চাষ করেও উপযুক্ত দামে বিক্রি করতে পারছেন না তিনি। সুদসহ ব্যাংকের দেনা কীভাবে শোধ দেওয়া যাবে সে চিন্তায় দিন কাটাতে হচ্ছে তার।

আরও পড়ুন : যুদ্ধের সমাপ্তি টানতে চায় ইউক্রেন

তিনি আরও জানান, পেঁয়াজের দামের অবস্থায় আত্মহত্যাই করতে হতো। সেটি পারলাম না বলে হাতে গড়া ফসলটাই শেষ করে দিলাম।

ঐ সময় কৃষকের কান্নার ছবিতে ধরা পড়েছে মহারাষ্ট্রের আরও হাজার হাজার পেঁয়াজচাষির আবস্থা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকে ধস

আরও একজন পেঁয়াজচাষি নামদেব ঠাকরে জানান, আমার ছোট ছেলে ১০ টাকার একটা আইসক্রিম খেতে চাইলে কিনে দিতে পারিনি। সেই টাকা ৫কিলো পেঁয়াজের দামের সমান!

অতিরিক্ত ফলনের কারণে চাষের খরচ উঠছেই না, বরং আড়তে পৌঁছে দিতে গেলে তাদের লোকসানের বোঝা বাড়বে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা