ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহকৃত কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে মস্কো। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে তেহরান।

আরও পড়ুন : চীনের নেতৃত্বে, সৌদি-ইরান এক

সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং পাশ্চাত্যের আরও কয়েকটি দেশের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধের সময় ফেলে যেতে বাধ্য হওয়া ইউক্রেন বাহিনীর জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্টিনগার বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ছোট ও কাঁধে বহনযোগ্য অস্ত্র জব্দ করেছে রুশ সেনাবাহিনী।

রাশিয়া এ অস্ত্রগুলো প্রায় সময়ই বিমানে করে ইরানে পাঠিয়ে দিয়েছে, যেন দেশটির সামরিক বাহিনী এগুলো দেখে এ ধরনের অস্ত্র নিজেদের মতো করে নির্মাণ করে নিতে পারে।

আরও পড়ুন : যুদ্ধের সমাপ্তি টানতে চায় ইউক্রেন

মস্কো মনে করে, জব্দ করা পাশ্চাত্যের অস্ত্র ইরানে পাঠানো হতে থাকলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন প্রদান অব্যাহত রাখবে তেহরান।

তবে আমেরিকান কর্মকর্তারা বিশ্বাস করেন না যে এটি ব্যাপকভিত্তিতে হয়ে থাকে। কারণ যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন বাহিনী যুদ্ধক্ষেত্রে কোনো অস্ত্র হারালে তা নিয়মিতভাবে পেন্টাগনকে অবহিত করে। আর ইরান সফলভাবে মার্কিন অস্ত্র নকল করতে পেরেছে কিনা তাও নিশ্চিত নয়।

অতীতে জব্দ করা মার্কিন সরঞ্জামের ওপর ভিত্তি করে অত্যন্ত কার্যকর অস্ত্র নির্মাণে ইরান অনেকবারই সফল হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকে ধস

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির মিডল ইস্ট নিরাপত্তা কর্মসূচির সিনিয়র ফেলো ও পরিচালক জোনাথন লর্ড বলেন, ইরান অতীতে মার্কিন অস্ত্র নকল করতে দক্ষতা প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, তারা টো ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নকল করে নিজেদের তুফান ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে। এগুলো তারা পরে হাউছি ও হিজবুল্লাহ যোদ্ধাদের দিয়েছে। স্টিনগার ক্ষেপণাস্ত্র নিয়েও ইরান একই কাজ করতে পারে।

জোনাথন লর্ড বলেন, জ্যাভলিনের নকল করে হামাস বা হিজবুল্লাহ ইসরাইলি মারকাভা ট্যাংকের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এসব অস্ত্র ইসরাইলের প্রচলিত সামরিক বাহিনীর জন্য সত্যিকারের হুমকি সৃষ্টি করতে পারে। সূত্র : সিএনএন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা