আন্তর্জাতিক

নতুন সেনা নিয়োগে বিভিন্ন শহরে বুথ বসিয়েছে রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বাখমুতে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে প্রতিদিন মারা যাচ্ছে অনেক সেনা। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার নতুন সেনা নিয়োগের পথে হাঁটলো ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছেন তিনি। এ ঘটনায় শুক্রবার এ কথা জানান প্রোগোজিন। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: মোদীর আমন্ত্রণে আসছেন পুতিন!

এক অডিও বার্তায় প্রিগোজিন বলেন, নতুন যোদ্ধারা আসছে। রাশিয়ান সেনাবাহিনী থেকে গোলাবারুদ সরবরাহ বাড়লেও, এখনও উদ্বেগের অনেক বিষয় আছে।

নতুন ঠিক কত যোদ্ধা বাহিনীতে যুক্ত হচ্ছেন তা স্পষ্ট করেননি প্রিগোজিন।

তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তীব্র প্রতিরোধ সত্ত্বেও, আমরা এগিয়ে যাব। যেকোনও বাধা আমরা অবশ্যই কাটিয়ে উঠব।

আরও পড়ুন: মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

ওয়াগনার ভাড়াটেরা বাখমুতের নিয়ন্ত্রণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। শহরটিতে সাত মাসের বেশ সময় ধরে লড়াই চলছে।

সামাজিক মাধ্যমে শুক্রবার একটি আলাদা পোস্টে প্রিগোজিন বলেন, বাখমুত ঘিরে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এটি যাতে না ঘটে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা