আন্তর্জাতিক

সৌদি বিশ্বের ২২ দেশে কোরআন দিবে 

সান নিউজ ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান রমজান মাসে ১০ লাখ কপি কোরআন শরীফ বিদেশে বিতরণের জন্য অনুমোদন দিয়েছেন। রমজান মাসে বিশ্বের অন্তত ২২টি দেশে পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব।

আরও পড়ুন : হজের প্যাকেজ ৪ লাখ টাকা করতে নোটিশ

রোববার (০৬ মার্চ) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ রমজান মাসে কোরআনের ১০ লাখ কপি বিতরণের অনুমোদন দিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদের প্রধান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণের অনুমোদন দিয়েছেন। রমজান মাসে বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কোরআনের এসব কপি বিতরণ করা হবে।

চলতি মাসের শেষের দিকে রমজান শুরু হবে। সৌদি আরবের ইংরেজি দৈনিক আশরাক আল-আওসাত বলেছে, কিং ফাহাদ কমপ্লেক্সের মাধ্যমে কোরআনের কপিগুলো সরবরাহ করা হবে। আর এই ১০ লাখ কপি কোরআনে বিভিন্ন ভাষায় ব্যাখ্যাও থাকবে। অর্থাৎ বিশ্বের ৭৬টি ভাষায় অনুবাদ করা কোরআন বিতরণ করবে সৌদি সরকার

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

পবিত্র কোরআনের কপির সর্বোচ্চ মান নিশ্চিত ও যথাসময়ে দেশগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ইতোমধ্যে সৌদির ইসলামিক কল্যাণ, দাওয়াত ও দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির ইসলামিক কল্যাণ, দাওয়াত ও দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল লতিফ বিন আব্দুুল আজিজ আল আল-শেখ যে ২২টি দেশে কোরআন বিতরণ করা হবে, সেসব দেশের ইসলামিক সেন্টারের কাছ থেকে পাওয়া সহায়তার প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, দেশগুলোর এমন দৃষ্টিভঙ্গি সৌদি আরবের পবিত্র কোরআন বিতরণের কাজকে সহজ করবে। দেশগুলোর সহায়তার কল্যাণে বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে কোরআন বিতরণ কাজ অনায়াসে সম্পন্ন করতে পারবে সৌদি আরব।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

সৌদি আরবের ইসলামিক কল্যাণ, দাওয়াত ও দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রণালয় কোরআন বিতরণের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা