আন্তর্জাতিক

ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

আরও পড়ুন: জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

রোববার (৫ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের’ পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে রোববার নির্দেশনা জারি করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নির্দেশনা জারির পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

রোববার ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।

ভাষণে ইমরান বলেন, তিনি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনও মাথা নত করেননি এবং আপনাদেরও তা করতে দেবেন না। এসময় তিনি সরকারি দলের নেতাদের বিরুদ্ধেও কটাক্ষ করেন। বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেট তারকা অভিযোগ করেন, তারা তাদের সম্পদ বিদেশে লুকিয়ে রেখেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া তাদেরকে আইনি মামলায় সুরক্ষা দিয়েছেন।

আরও পড়ুন: তেল আমদানিতে ভারতের রেকর্ড

এদিকে ইমরানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশের একটি অনুলিপি দেখেছে সংবাদমাধ্যম ডন.কম। সেখানে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পূর্ববর্তী নির্দেশাবলী উল্লেখ করে দেশের সকল লাইসেন্সধারী টিভি চ্যানেলকে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও বিষয়বস্তু (কন্টেন্ট) সম্প্রচার করা থেকে বিরত থাকতে’ নির্দেশ দেয়।

এর আগে ইমরান খানকে গ্রেফতার করার এক প্রয়াস চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেফতারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরের তার বাড়ির সামনে সমবেত হয় তার শত শত সমর্থক।

এদিন লাহোরের জামান পার্ক এলাকায় ইমরানের বাসভবনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছিল তাকে গ্রেপ্তার করার জন্য। ইসলামবাদ পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়, ইমরান খানকে গ্রেফতার করার জন্য লাহোর পুলিশের সহায়তার অভিযান চলছে।

আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদনের প্রস্তাব

সেসময় ইমরান খান তার বাসভবনে দলের কর্মীদের সামনে বক্তব্য রাখেন এবং তার ডাকে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ দেন। পুলিশ জানায়, ইমরান খান গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত পুলিশ ইমরানকে গ্রেপ্তার না করেই চলে যায়।

অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নেতাকে গ্রেফতার করা হলে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির গুরুতর অবনতি হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা