সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানকে খুঁজে পেল না পুলিশ !

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান তার বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেও পুলিশ তাকে খুঁজে পায়নি।

রোববার (৫ মার্চ) ইমরান খানকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেপ্তারের চেষ্টা চালায় দেশটির পুলিশ।

আরও পড়ুন : ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা

গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ জানায়, ইমরান খানকে তার বাসভবনে খুঁজে পায়নি তারা। তিনি গ্রেপ্তার এড়াচ্ছেন। পুলিশ সুপার ইমরানের ঘরে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং গ্রেপ্তারের জন্য তাকে পাওয়া যায়নি। কিন্তু তাদের এমন বক্তব্যের পরই নিজের বাসভবন থেকে ইমরান খান নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন।

এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক, সচেতন মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, পুলিশ যে বাড়িতে ইমরানকে খুঁজে পায় না, সেই বাড়ি থেকেই তিনি কিভাবে ভাষণ দেন।

আরও পড়ুন : এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

গত মঙ্গলবার ইসলামাবাদের একটি দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রোববার ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। এদিন সকাল থেকেই একের পর এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে পিটিআই কর্মীদের তোপের মুখে পুলিশ অভিযানে সফল হতে পারেনি।

আরও পড়ুন : সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

ভাষনে সমর্থকদের উদ্দেশে ইমরান বলেছেন, তিনি ‘কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনও মাথা নত করেননি এবং আপনাদেরকেও তা করতে দেব না।’

আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘দেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলা করতে হবে একটি গোষ্ঠী হয়ে নয়, বরং একটি জাতি হয়ে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা