সংগৃহীত
আন্তর্জাতিক

করোনা টিকা তৈরির শীর্ষ বিজ্ঞানী খুন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের রাশিয়ান টিকা স্পুটনিক ৫ তৈরিতে সহায়তাকারী শীর্ষ এক বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খুনের দায়ে ২৯ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুন হওয়া বিজ্ঞানীর নাম আন্দ্রে বটিকভ। ২০২০ সালে করোনাভাইরাসের স্পুটনিক ৫ টিকা তৈরিতে কাজ করা ১৮ জনের একজন তিনি।

তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তার যুবকের সঙ্গে বোটিকভের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান। রাশিয়ার তদন্তকারী কমিটি এই খুনের বিষয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

তদন্তকারী কমিটি বলছে, তারা সম্ভাব্য সবচেয়ে কম সময়ে সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে। তিনি ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিলেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যাক্তি অপরাধ স্বীকার করেছেন।

তদন্তকারী কমিটি জানায়, ভয়াবহ আরেকটি অপরাধের দায়ে এই আসামি অভিযুক্ত। অন্যদিকে রাশিয়ার গণমাধ্যম বলছে, সন্দেহভাজনের নাম অ্যালেক্সি জেড। তিনি একটি অপরাধের দায়ে ১০ বছর জেলে ছিলেন।

আরও পড়ুন : পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি

প্রসঙ্গত, আন্দ্রে বটিকভ ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জ্যেষ্ঠ একজন গবেষক ছিলেন। স্পুটনিক ৫ টিকা তৈরিতে অবদানের জন্য তিনি অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড লাভ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা