ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : জনগণের ক্ষোভ কমাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

রোববার (৫ মার্চ) জাতির উদ্দেশে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে এ ক্ষমা চান তিনি।

ঐ বার্তায় কিরিয়াকোস জানান, প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। যারা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

গ্রিসের প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালে এসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় বিষয়টি কেউ খেয়াল করল না।

কর্তৃপক্ষ জানানো তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যাত্রীবাহী ট্রেনটি প্রায় ৩৫০ জন আরোহী নিয়ে রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরে যাচ্ছিল। এদিকে মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল।

আরও পড়ুন : ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া

স্থানীয় সময় গভীর রাতে লারিসার কাছে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে নিহত হন ৫৭ জন। আহত হন আরও ৬৬ জন।

দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন : তেল আমদানিতে ভারতের রেকর্ড

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাজধানী এথেন্সে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শত শত কালো বেলুন ওড়ান তারা।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

আরও পড়ুন : যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

এদিকে গ্রিসের রেলকর্মীরা সরকারের অবহেলাকে দোষারোপ করে একদিনের ধর্মঘট পালন করেন।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ট্রেন দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটিকে দায়ী করেছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা