আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: এবার নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধারা সম্মানের জীবনযাপন করবে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ওয়েলিংটনের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পুরো উত্তর দ্বীপজুড়েই ঝাঁকুনি অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা স্থাপনা ধসের খবর পাওয়া যায়নি। তাছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, কুক প্রণালীর নীচে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এর গভীরতা ছিল ৭৪ কিলোমিটার। এই প্রণালীটি উত্তর ও দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

আরও পড়ুন: সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশ দুইটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ পর্যন্ত দেশ দুটিতে ভয়াবহ এই দুর্যোগে ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা