আন্তর্জাতিক
ভালোবাসা দিবসে

ফ্রিজে মিলল প্রেমিকার লাশ

সান নিউজ ডেস্ক : ভারতের দিল্লিতে ফ্রিজ থেকে ২৫ বছর বয়সি এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধারা সম্মানের জীবনযাপন করবে

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত প্রেমিক সাহিল গহলোটের (২৪) সাথে নিহত তরুণী হরিয়ানার বসবাসকারী নিক্কির (২৫) প্রেমের সম্পর্ক ছিল বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

জানা গেছে, অন্য তরুণীর সাথে বিয়ে ঠিক হওয়ার কথা জানতে পেরে প্রেমিকা নিক্কি বিয়ের জন্য চাপ দিতে থাকেন সাহিলকে। এতে মেজাজ হারিয়ে প্রেমিকার গলায় মোটা তার পেঁচিয়ে হত্যা করে ফ্রিজে লুকিয়ে রাখেন সাহিল।

পরে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায় পুলিশ।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে নিহত ১

পুলিশের জেরায় অভিযুক্ত সাহিল বলেন, ৫ বছর আগে কোচিং সেন্টারে আলাপ হয় তাদের। সেখানেই প্রেমে পড়েন নিক্কি ও সাহিল। ২০১৮ সাল থেকে ভাড়া করা একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন তারা।

কিছুদিন আগে বাড়িতে বিয়ে ঠিক হয় সাহিলের। এটি মানতে না পেরে নিক্কি বিয়ের জন্য চাপ দিতেন তাকে। এ নিয়ে মধ্যে প্রায়ই ঝগড়া হত তাদের।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সাহিল আরও জানায়, ৯-১০ ফেব্রুয়ারি মাঝ রাতে মোবাইলের ডেটা কেবল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন নিক্কিকে। প্রেমিকাকে মরদেহ ফ্রিজে রেখে বাড়ি গিয়ে পরিবারের পছন্দ করাতরুণীকে বিয়ে করেন তিনি।

পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায় পুলিশ।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা