আন্তর্জাতিক

কেঁপে উঠল রোমানিয়া

সান নিউজ ডেস্ক: ইউরোপের দেশ রোমানিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শোলে

ভূমিকম্পটির উৎপত্তিস্থল রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার। প্রতিবেশী দেশ বুলগেরিয়া ও সার্বিয়ারও এর আঘাত অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

এদিকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) জানায়, এ ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ৩৬ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

ফায়জাবাদের এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এ সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, ১৯৭৭ সালে রোমানিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এক হাজার ৫৭০ জন নিহত হন। এতে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা