আন্তর্জাতিক

তুরস্কে সৃষ্টি হলো গভীর খাদ

সান নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল্টিনোজো শহরে একটি গভীর খাদ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। সিএনএন জানায়, আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর তুরস্কে আল্টিনোজো শহরের একটি বিস্তৃত জলপাই বাগানের মধ্য দিয়ে ৯৮৪ ফুট লম্বা বিশাল একটি খাদের সৃষ্টি হয়েছে। এটি দেখতে অনেকটা ধূসর গিরিখাদের মতো। খাদটির কোথাও কোথাও প্রায় ১৩০ ফুট গভীর।

ঐ এলাকার স্থানীয় এক ব্যক্তি জানান, ‘ভূমিকম্প আঘাত হানার সময় প্রচণ্ড জোরে শব্দ হচ্ছিল সেখানে। ঘুম থেকে জেগে উঠে মনে হয়েছিল যুদ্ধক্ষেত্র আছি।’

তিনি আরও বলেন, যেন এলাকাটিতে অনুসন্ধান চালানো হয়। কারণ সেখানে প্রায় ৭ হাজার মানুষ বাস করেন।

খাদটি যদি আরেকটু সামনে হতো, তাহলে এটি আল্টিনোজো শহরের মাঝে পড়ে যেত বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের পর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। আটলান্টিক মহাসাগরের দক্ষিণের স্যান্ডউইচ আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.১। তবে সেখানে জনবসতি না থাকায় কোনো প্রাণহানী ঘটেনি।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা