আন্তর্জাতিক

আমৃত্যু লড়াই করব

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বাখমুত। রাশিয়া গত কয়েকমাস ধরে শহরটিতে গোলাবর্ষণ করছে।এ অবস্থায় দেশটির পূর্বাঞ্চলীয় এই শহরটি জান-প্রাণ দিয়ে রক্ষায় করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: বেলুনটি আসলে ওয়েদার ডিভাইস

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরা।

ইউক্রেনের প্রতি সমর্থন দিতে দেশটিতে সফরে গেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন।

জেলেনস্কি বলেন, ‘আমরা বাখমুত রক্ষায় আমৃত্যু লড়াই করব। একে দূর্গের ন্যায় রক্ষায় নিয়োজিত থাকব। কোনোভাবেই রাশিয়াকে এটির দখলে নিতে দেওয়া হবে না।’

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

প্রেসিডেন্ট আরও জানান, ‘যদি আমাদেরকে আরও বেশি অস্ত্র সরবরাহ করা হয়। তাহলে বিভিন্ন অঞ্চল রক্ষা করা সহজ হয়ে যাবে। সেই সঙ্গে দোনবাস অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করাও সম্ভব হবে।’

এদিকে রাশিয়া জানিয়েছে, নতুন করে বড় হামলার মাধ্যমে ইউক্রেনে হামলার বর্ষপূর্তি করবে তারা। তারা বাখমুতের চারদিক ঘেরাও করে ফেলেছে। এক এক করে শহরটির বিভিন্ন সড়ক দখলে নিচ্ছে রুশ সেনারা।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, নতুন করে প্রায় পাঁচ লাখ সেনা মাঠে নামানোর পরিকল্পনা করছে মস্কো।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলার এক বছর পূর্ণ হতে যাচ্ছে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা