আন্তর্জাতিক

প্রাণহানির শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও এক হাজার ১০১ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৪৮ জন।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

বিশ্বে এখন পর্যন্ত মোট করেনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬০ লাখ ৭ হাজার ৮৬০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন। আর সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৮৪৬ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৭

এতে বলা হয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ২৩৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪৪ জনের। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৭৪২ জন এবং মৃত্যু ৯৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ৩০ জন। রাশিয়ার আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যু ৬৯ জন। গ্রীসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ১৯২ জন।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা