যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন (ছবি-সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি!

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আকাশে বেশ কয়েকদিন ধরে উড়ছে একটি রহস্যময় চীনের গোয়েন্দা নজরদারি বেলুন। বেলুনটির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন: রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দৃঢ় বিশ্বাস উচ্চ-উচ্চতার এ বেলুনটি চীনেরই। সর্বশেষ বেলুনটিকে মোন্টানা রাজ্যে দেখা যায়। তারা আরও জানান, বেলুনটি আলাক্সার আলুতিয়ান দ্বীপ থেকে কানাডা হয়ে বুধবার যুক্তরাষ্ট্রের মোন্টানা রাজ্যের বিলিংস শহরের আসে।

মোন্টানা হলো যুক্তরাষ্ট্রের একটি জনবহুল রাজ্য। যুক্তরাষ্ট্রের যে তিনটি পরমাণু ক্ষেপণাস্ত্র সিলো ফিল্ড আছে সেগুলোর একটি মোন্টানায় অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, ওই রহস্যময় বেলুনটি গোয়েন্দা নজরদারি এবং গুরত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

একজন মার্কিন কর্মকর্তা জানান, বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করার পরপরই তার নিয়ন্ত্রণ নেওয়া হয়। এ সময় বেলুনটিকে যুদ্ধবিমান দিয়ে পর্যবেক্ষণ করা হয়। মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানান, সরকার একটি অধিক উচ্চতাসম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে ও ট্র্যাক করছে যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আকাশে রয়েছে।

প্রথমে বেলুনটি গুলি করে ভূপাতিত করার চিন্তা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সামরিক কর্মকর্তারা গুলি না করার সিদ্ধান্ত নেন কারণ এটির ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়লে জনগণের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে।

তবে এখন এটি মার্কিন গোয়েন্দাদের নজরদারিতে থাকায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এছাড়া যে উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে যায় সেই উচ্চতা থেকে উপরে অবস্থান করছে বেলুনটি। ফলে বিমান চলাচলেও কোনো ঝুঁকি নেই।

আরও পড়ুন: ভোট ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এ রহস্যময়ী বেলুন সম্পর্কে অবিহত করা হয়েছে। কিন্তু যে দেশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র সেই চীন এখনো এ ব্যাপারে মুখ খোলেনি।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা