আন্তর্জাতিক

ফের হামলা করতে পারে রাশিয়া

সান নিউজ ডেস্ক: রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ । তিনি সতর্কতা দিয়েছেন, গত বছরের মতো এ বছরও ২৪ ফেব্রুয়ারিই দ্বিতীয়বারের মতো বড় হামলা শুরু করতে পারে রুশ সেনারা।

আরও পড়ুন: পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ১১টায়

রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কিছু করার চেষ্টা করবে।’ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর মাত্র ২০ দিন পর এ হামলার এক বছর পূর্ণ হবে।

ইউক্রেনীয় মন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় ৫ লাখ সেনা জড়ো করেছে।

এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ৩ লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি।

আরও পড়ুন: পার্লামেন্ট থেকে পদত্যাগ বিএনপির বড় ভুল সুষ্ঠু উপনির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে

বর্তমানে ফ্রান্স সফরে থাকা ইউক্রেনের মন্ত্রী ফরাসি সংবাদমাধ্যম বিএফএম নেটওয়ার্ককে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে তারা ৩ লাখ সেনার কথা বলেছে। কিন্তু আমরা যখন সীমান্তে তাদের সেনাদের দেখি তখন দেখি এটি অনেক বেশি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা।’

শীতকাল আসার পর রাশিয়া-ইউক্রেন দুই দেশের সেনারাই হামলা ও পাল্টা হামলা প্রায় বন্ধ করে দেন। কিন্তু বসন্তে রাশিয়া আরেকবার বড় হামলা চালাবে এটি ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ‘রাশিয়া বড় সিদ্ধান্ত নিতে পারে’ এবং ইউক্রেনের পূর্ব দিকে ‘বড় হামলা’ চালাতে পারে।

আরও পড়ুন:চ্যানেলগুলোর ওপর সবসময় দৃষ্টি রেখেছি

তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার কথিত আসন্ন হামলা নিয়ে তাদের কমান্ডাররা প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস আছে ২০২৩ সালটি আমাদের সামরিক বিজয়ের বছর হতে পারে।’ তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় সেনারা যুদ্ধক্ষেত্রে যে সফলতা পেয়েছেন সেটি বৃথা যেতে দেওয়া হবে না।

এদিকে ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনা কমান্ডারদের নির্দেশ দিয়েছেন বসন্তের মধ্যে পূর্বদিকে অবস্থিত ‘ডনবাস’ পুরো দখল করতে হবে।

আরও পড়ুন: ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স

তবে সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধুমাত্র ডনবাস দখল করার লক্ষ্য নির্ধারণ করেছেন এমন কোনো ইঙ্গিত তাদের কাছে নেই। তার দাবি, ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা চালানোর জন্য রাশিয়া এখনো নতুন অস্ত্র তৈরি, অস্ত্র সংগ্রহ ও সেনা সমাবেশ করে যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা