আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ হামলার পর ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে এ হামলা ঘটে। খবর সিএনএনের।

ইউক্রেনের এক পুলিশ কর্মকর্তা জানান, রুশ সেনারা ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শোলেট

জানা গেছে, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়া ধ্বংস হওয়া ভবনে বসবাসকারী লোকদের আশ্রয়ের জন্য স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা