ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

অপহৃত ৬৬ শিশু-নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মুক্তি পেয়েছে পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোয় অপহৃত শিশু-নারীসহ ৬৬ জন। বিদ্রোহীরা গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চল থেকে তাদের অপহরণ করে।

আরও পড়ুন : জরুরি বৈঠকে পুতিন

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা গত ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) ও ১৩ জানুয়ারি (শুক্রবার) সাহেল অঞ্চলের সাউম প্রদেশের অরবিন্দা জেলার দুটি গ্রাম থেকে তাদের অপহরণ করে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিওডিফিউশন টেলিভিশন দু বুরকিনা, আরটিপি জানিয়েছে, এ ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ৩৯ শিশু ও ২৭ জন নারীকে উদ্ধার করে।

আরও পড়ুন : ৪ বছরে ৪২ সাংবাদিক নিহত

বিগত ৮ দিন ধরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এর আগে অপহরণের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বুরকিনা ফাসো। দীর্ঘদিন ধরেই দেশটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন : নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স

২০১৫ সালে মালিতে ছড়িয়ে পড়া আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীগুলো দেশটিতে একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

জানা যায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতায় দেশটির কয়েক হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : শাস্তির মুখে ঋষি সুনাক

এ পরিস্থিতিতে প্রায় ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে বসবাস করছেন। সশস্ত্র বিদ্রোহীরা দেশটির শুষ্ক ও প্রধানত গ্রামীণ উত্তরের অঞ্চল দখলে নিয়েছে।

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শত শত গ্রামবাসীকে তারা হত্যা করছে। প্রায়ই অপহরণের ঘটনা ঘটছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১৩৯৪ প্রাণহানি

২০১৬ সাল থেকে বুরকিনা ফাসোয় সংকট শুরু হয়। ২০১১ সালে লিবিয়ার সরকার পতন হয়। মালির ২০১২ সালের গৃহযুদ্ধ, এরপর মৌরিতানিয়া, নাইজার এবং চাদের মতো অন্যান্য প্রতিবেশী দেশগুলোতেও সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল।

এর আগ পর্যন্ত বুরকিনা ফাসোর পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। তবে ২০১৬ সালে রাজধানীর একটি হোটেল ও রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত হওয়ার মধ্য দিয়ে দেশটির রাজনীতির পট পরিবর্তন হয়।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল পেরু

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বারোকের ক্ষমতাগ্রহণের পর পশ্চিম আফ্রিকার দেশটিতে এটি প্রথম বড় আকারের সন্ত্রাসী হামলা।

২০২১ সালের জুন মাসে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের সোলহান গ্রামে নির্বিচারে ১৩২ জনকে হত্যা করা হয়। দেশটিতে সহিংসতা শুরুর পর এটিই সবচেয়ে বড় হত্যার ঘটনা।

আরও পড়ুন : নৌকাডুবিতে ১৪৫ জনের মৃত্যুর শঙ্কা

সম্প্রতি রাষ্ট্রের দুর্বলতার কারণে এরকম হামলা আরও বৃদ্ধি পেতে থাকে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা