আন্তর্জাতিক

নেপালে বিমান বিধ্বস্ত, ৬৭ মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। ঘটনার সময় প্লেনটিতে মোট ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু।

আরও পড়ুন : ৭২ যাত্রী সহ নেপালে বিমান বিধ্বস্ত

রোববার (১৫ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনের ৭২ আরোহীর মধ্যে এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এর আগে আরেক নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছিল, বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক অবস্থায় ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

আরও পড়ুন : কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। ইয়েতি এয়ারলাইন্সের ওই মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনও জানি না কেউ বেঁচে আছে কিনা...।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা