ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শীতে জবুথবু গোটা ভারত

সান নিউজ ডেস্ক: গোটা ভারতে জেঁকে বসেছে শীত। রোববার (৮ জানুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঢাকার অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র

গত কয়েক দিন ধরে কুয়াশার কবলে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য। ঘরকুয়াশার কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে প্লেন ও ট্রেনের। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর ভারতের কিছু অংশে শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লির আয়া নগরেও সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে লোধি রোডে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে ঘনকুয়াশার কারণে। এদিকে, উত্তরাঞ্চল রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ৪২টি ট্রেন অন্তত এক থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছেছে গন্তব্যে ঘনকুয়াশার কারণে।

আইএমডি সোমবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ ও ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা