ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

আরও পড়ুন : অবশেষে মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি

রোববার (৮ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি, বার্তাসংস্থা এএফপি’র বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে রোববার সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে এবং আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের নানচাং কাউন্টিতে রোববার গভীর রাত ১ টার ঠিক আগে ‘বড় সড়ক দুর্ঘটনা’ ঘটে। দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানায় সিসিটিভি।

তবে ঠিক কতটি যানবাহন এই দুর্ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনা ব্রিগেড। তারা আরও জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন : এক টুনা মাছের দাম তিন কোটি!

এদিকে দুর্ঘটনার সংবাদ প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য সাময়িক নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ওই এলাকায় ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বিরাজ করছে।

ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয়, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে।

অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন... ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না।’

আরও পড়ুন : মানসিক চাপে অন্তঃসত্ত্বা হওয়া কঠিন

প্রসঙ্গত, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ব্যাপার। গত মাসে মধ্য চীনে কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেসময় মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে মোটরওয়েতে একটি বাস উল্টে যাওয়ার পর ২৭ যাত্রী নিহত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা