প্রতীকী ছবি
আন্তর্জাতিক

নির্বাচনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আর অপেক্ষা করবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইতোমধ্যেই আইনপ্রণেতাদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের নেতা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আর অপেক্ষা করবে না তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইতোমধ্যেই আইনপ্রণেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলের এই শীর্ষ নেতা

রোববার (৪ ডিসেম্বর) এক টুইট বার্তায় ইমারান খানের এ ঘোষণার কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আরও পড়ুন: ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, দলের প্রধান নেতা ইমরান খান সব আইনপ্রণেতাদের তাদের নির্বাচনি এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। নির্বাচনি প্রস্তুতির পরামর্শ দিয়েছেন। এছাড়া শিগগিরই পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় (কেপি) নির্বাচনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন ফাওয়াদ। খবর জিও টিভির।

শনিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে পিটিআই প্রধান ইমরান খান পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে তার ইচ্ছা পোষণ করেন।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

ইমরান খান বলেন, তারা যদি মার্চের শেষের দিকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, তাহলে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেব না। অন্যথায় আমরা কেপি এবং পাঞ্জাব অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচন পরিচালনা করতে চাই।

তিনি আরও জানান, নির্বাচন মার্চের পরে গড়ালে তাতে একমত হবে না তার দল। সরকার একাত্মতা পোষণ না করলে এই মাসেই সমাবেশগুলো ভেঙে দেওয়া হবে। তবে নির্বাচনের তারিখে সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে শর্তযুক্ত অবস্থানের ওপর জোর দিয়েছেন ইমরান।

আরও পড়ুন: ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

তিনি বলেন, তারা সিদ্ধান্ত নিতে কতক্ষণ সময় নেবে? তাদের হয় হ্যাঁ অথবা না বলতে হবে। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, সরকার এভাবে দেশকে নামিয়ে দেবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা