ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় বিমান হামলা

সান নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার(৩ ডিসেম্বর) রাত থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরাইলের বিমানবাহিনী।

আরও পড়ুন : ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গত শনিবার গাজায় হামাসের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবেই ইসরাইল বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি।

এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে উঠে। এ সময় স্থানীয় বাসিন্দাদের শতর্ক করে ইসরাইল। এর পরই ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরাইল।

আরও পড়ুন : চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইসরাইলের দাবি, তাদের সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে হামাসের একটি অস্ত্র কারখানা ধ্বংস করেছে। এছাড়া একটি টানেলও ধ্বংস করার দাবি করেছে ইসরাইল।

সর্বশেষে, বার্তা সংস্থা স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আবু জারাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা