ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ছাড়া বিপদে পড়বে ইউরোপ

সান নিউজ ডেস্ক: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ঠ শক্তি ইউরোপের নেই। এ কারণে ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হয়েছে।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

শুক্রবার (২ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে লয়ি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ফিনিশ প্রধানমন্ত্রী। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সামরিক জোট ন্যাটোর সদস্যপ্রার্থী দেশের এ নেত্রী বলেছেন, ইউরোপকে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। ‘আপনাদের সঙ্গে নির্মম সৎ হয়ে বলছি, ইউরোপ এ মুহূর্তে যথেষ্ঠ শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা হয়ত বিপদে পড়ব।’

রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।

ইউক্রেনকে সহায়তা করায় ইউরোপিয়ান দেশগুলোর অস্ত্রের মজুদ অনেকাংশে কমেছে। ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের সামরিক শক্তি বৃদ্ধি করতে আরও কাজ করতে হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ৩

লয়ি ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনা মারিন আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র দিয়েছে। অনেক আর্থিক সহায়তা দিয়েছে, অনেক মানবিক সহায়তা দিয়েছে। কিন্তু (এরকম সহায়তা দিতে) ইউরোপ এখন পর্যন্ত যথেষ্ঠ শক্তিশালী হয়নি।’

তিনি আরও বলেছেন, এরকম পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে ইউরোপকে প্রস্তুতি নিতে হবে এবং সেই সক্ষমতা গড়ে তুলতে হবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর সমালোচনা করতেন তিনি। তার দাবি ছিল, ইউরোপ সামরিক খাতে পর্যাপ্ত খরচ করে না। ২০২০ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের মোট জিডিপির ৩.৭ ভাগ সামরিক খাতে ব্যয় করেছে। যেখানে ইউরোপের দেশগুলো ব্যয় করেছিল ১.৭৭ ভাগ।

এছাড়া ইউরোাপের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, জ্বালানির জন্য ইউরোপের কিছু দেশ রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা