ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যমজ বোনকে বিয়ে করলেন যুবক

সান নিউজ ডেস্ক: অতুল নামের এক যুবক যমজ দুই বোন পিঙ্কি ও রিঙ্কিকে একসঙ্গে বিয়ে করেছেন। আনুষ্ঠানিকভাবে পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে একই ব্যক্তির সঙ্গে দুই বোনের বিয়ে। নেটিজেনদের একাংশ যেমন এই বিয়ে নিয়ে ট্রল করতে ব্যস্ত, তখন অনেকেই অতুলকে ‘ভাগ্যবান’ বলছেন। কেউ লিখেছেন, ‌‘ছেলেটির ভাগ্য দেখে হাসব নাকি কাঁদব, ভেবে পাচ্ছি না।’ আবার কেউ দুই বোনের পারস্পরিক বিশ্বাস ও ভালবাসাকে ‘স্যালুট’ জানিয়েছেন।

জানা গেছে, বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন অতুল নামের ওই যুবক। মায়ের অসুস্থতার সময় তাকে বারবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বিভিন্নভাবে দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। অতুলের সদাচরণে তাকে মন দিয়ে বসেন যমজ দুই বোন।

আরও পড়ুন: সোমবার কখন কোথায় লোডশেডিং

ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন পিঙ্কি ও রিঙ্কি। বিয়ের পরেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা হয়ত কেউ কখনো ভাবেননি। তবে যখন তারা জানতে পারলেন যে তাদের ভালবাসার মানুষ একজনই, তখন দুজনেই অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তে অমত করেননি যমজ দুই বোনের মা এবং অতুলের পরিবারও। ফলে একেবারে রীতি-রেওয়াজ মেনে বিয়ে করেন তারা।

তবে দুই বোন একই ব্যক্তিকে বিয়ে করলেও আইনের বিধি নিষেধের কাছে ফাঁসল যমজ বোনের ভালবাসা। হিন্দু বিবাহ আইন অনুসারে, কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। তাই দুই বোনকে বিয়ে করা নিয়ে অতুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে অতুলের বিরুদ্ধে অকলুজ থানায় মামলা দায়ের হয়েছে। এমতবস্থায় পিঙ্কি ও রিঙ্কির ভালবাসার মানুষের স্বীকৃতি টিকবে নাকি বাতিল হবে এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মাথায়।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

প্রসঙ্গত, মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা অতুল। মুম্বাইয়ে তার ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। আর পিঙ্কি ও রিঙ্কি মুম্বইয়ের বাসিন্দা। যমজ এই দুই বোন বাণিজ্যনগরীরই তথ্য-প্রযুক্তির কর্মী।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা