আন্তর্জাতিক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ ১৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই গিনি ও মালির নাগরিক। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের ১৩ জন গিনি এবং একজন মালির নাগরিক।

স্থানীয় এন্নাহার টিভির বরাত দিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় এন্নাহার টিভি জানিয়েছে, আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

এদিকে, তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন যাত্রী মারা গেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান বলে উদ্ধারকারী পরিষেবা এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন এবং বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা