আন্তর্জাতিক

বাগদাদে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে একটি স্টেডিয়ামের কাছে বিস্ফোরণে ১০ ফুটবলার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। নিহতদের অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামে ফুটবল খেলা অপেশাদার খেলোয়াড়। রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: বৈদেশিক সহায়তা বন্ধ করার আবাস!

এর আগে শনিবার (২৯ অক্টোবর) বাগদাদের পূর্বাঞ্চলে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা ও চিকিৎসা সূত্রে জানা গেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের পূর্বে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানকার গাড়ির সাথে সংযুক্ত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, যার ফলে কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাংকারে আরেকটি বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান

ইরাকের একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। তবে এর বেশি আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা