সংগৃহীত ছবি
পরিবেশ

আজ ঢাকার বায়ুর মান ভালো

নিজস্ব প্রতিবেদক: আজ বায়ুদূষণের তালিকায় ২৪তম স্থানে রাজধানী ঢাকার অবস্থান। এ সময় বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ নগরী।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর সূচক থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: পূজা পরিদর্শনে যাবেন ড. ইউনূস

এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করা ইরাকের বাগদাদ শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৯। এ সময় সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় দূষণ স্কোর ২০১ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: ৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

৪র্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি।

৫ম অবস্থানে রয়েছে কুয়েত সিটি। ৬ষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি।

অপর দিকে রাজধানী ঢাকা রয়েছে ২৪ নম্বরে। এ সময় শহরটির দূষণ স্কোর ৮৮ অর্থাৎ এখাকানকার বাতাস মাঝারি বা ‘ভালো’ মানের।

আরও পড়ুন: সমুদ্রপথে হজযাত্রী গেলে খরচ কমবে

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা