ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভয়াবহ আগুনে দগ্ধ ৫০ 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও তার জেরে শর্ট সার্কিট থেকে ‍ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৫০ জন এবং তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তারা। দগ্ধদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

শনিবার (২৮ অক্টোবর) পুলিশে ও ফয়ারসার্ভিস কর্মীদের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত আড়াই টার দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আওরঙ্গাবাদ শহরের শাহগঞ্জ এলাকায় অনিল গোস্বামী নামের এক ব্যক্তির বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত। ওই সময় বাড়িটিতে পূজার প্রসাদ রান্না করা হচ্ছিল। পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আওরঙ্গাবাদ শহরের শাহগঞ্জ এলাকায় চার দিনব্যাপী ছট পূজা শুরু হয়েছে শুক্রবার।

প্রতিবেদনে আরও বলা হয়, সিলিন্ডার বিস্ফোরণের জেরে শর্ট সার্কিট হওয়ায় আগুনের ব্যাপ্তি আরও বাড়ে; পড়ার পর আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। অনিল গোস্বামীর বাড়িটি শাহগঞ্জ পুলিশ স্টেশনের কাছেই। আগুন লাগার পর দ্রুত ওই এলাকায় পুলিশ ও ফয়ারসার্ভিস কর্মীরা ছুটে আসেন।

আরও পড়ুন: ‘জেলহত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

প্রাথমিক অবস্থায় আহতদের সবাইকে আওরঙ্গাবাদ সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের মধ্যে কয়েকজনকে কয়েকটি ব্যক্তিগত নার্সিং হোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহগঞ্জ পুলিশ স্টেশনের উপ পরিদর্শক বিনয় কুমার।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা