আন্তর্জাতিক

আর কোন বড় হামলা চালাতে চাই না

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নতুন করে রুশ বাহিনী বড় ধরনের হামলা ঘটাবে না এবং দেশটিকে ধ্বংস করতে চাচ্ছে না এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । শুক্রবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনের শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

আরও পড়ুন : বাসচাপায় ৪ শ্রমিক নিহত

পুতিন জানিয়েছেন, রাশিয়ার রিজার্ভ সেনাদের তলব করা দুই সপ্তাহের মধ্যে শেষ হবে এবং যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, মস্কো বরাবরই কিয়েভের সঙ্গে আলোচনায় ইচ্ছুক ছিল। তবে ইউক্রেন যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদের আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হবে।

পুতিন এমন সময় এ মন্তব্য করলেন যখন আট মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলায় পিছু হটতে শুরু করেছে রুশ বাহিনী। অবশ্য পুতিন হুমকি দিয়েছেন যে, রাশিয়ার দখলকৃত অঞ্চলে কোনো হামলা হলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে মস্কো।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা