ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে নিহত বেড়ে ৩৮

সান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের একটি শিশু দিবাযত্নকেন্দ্রে সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ফের উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

দেশটির উত্তরপূর্বাঞ্চলের নং বুয়া লাম্পুতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

পুলিশের এক কর্মকর্তা জ্যাকরাপাত উইজিতওয়াইতায়া টেলিফোনে ব্লুমবার্গকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বিকালে লাওসের সঙ্গে লাগোয়া থাই সীমান্ত এলাকায় ৩৪ বছর বয়সী পুলিশের এক সাবেক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এতে ২৪ জন শিশু নিহত হয়েছে’।

রয়্যাল থাই পুলিশের উপ-প্রধান সুরচাতে হাকপার্ন জানান, ওই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তানকেও হত্যা করেন। সেই হামলায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এরপর আত্মহত্যা করেন ওই হামলাকারী।

আরও পড়ুন: সিরিয়াতে কলেরায় মৃত্যু ৩৯

দেশটির পুলিশ বলছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, হামলাকারী সাবেক পুলিশ সদস্য পানায়া কামরাব মাদকাসক্ত ছিলেন। এর আগে একই কারণে চাকরি থেকে বরখাস্ত হন ওই হামলাকারী। মাদকের মামলায় শুক্রবার তার আদালতে নির্ধারিত তারিখে হাজিরা দেওয়ার কথা ছিল।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা ‘ভয়াবহ’ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, কর্তৃপক্ষ ওই এলাকার সব ডে কেয়ার সেন্টার বন্ধ করার নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: ইরানে ভূমিকম্পের আঘাত

থাইল্যান্ডে গুলি চালিয়ে হামলার ঘটনা বিরল। গত মাসে ব্যাংককের একটি সামরিক স্থাপনায় এক সেনা তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ উঠে। এর আগে ২০২০ সালে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমাতে গুলিতে ২৯ জন নিহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা