সংগৃহীত
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় পূর্ববিরোধের জের ধরে রানা মিয়া (৩০) নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে।

আরও পড়ুন: হাতিয়ায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন ৩ জন

রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার রাজগাতী ইউনিয়নের বনহাটি গ্রামের গাঙ্গাইলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানিয়েছেন এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহত রানা মিয়া ঐ এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

স্থানীয়রা বলছে, গাঙ্গাইলপাড়া সুলেমান গ্রুপের সঙ্গে ঐ এলাকার রাজন গ্রুপের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় তাদের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। রোববার রাতে রানা মিয়া বাড়ির পাশে বসে ছিল, প্রতিপক্ষের লোকজন এ সময় তাকে তুলে নিয়ে গিয়ে হাত,পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন: ভূঞাপুরে জনপ্রিয়তার শীর্ষে ফিরোজ চৌধুরী

ওসি আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ হয়েছে। ঐ বিরোধের জের ধরে গত রোববার রাতে রানাকে হত্যার ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা