চীনে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুইফা’
আন্তর্জাতিক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুইফা’

আন্তর্জাতিক ডেস্ক: চিনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুইফা’। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ। মঙ্গলবার ঘূর্ণিঝড় মুইফা শক্তিশালী রূপ ধারণ করেছে। এটি চীনের দ্বিতীয় ব্যস্ততম বন্দরনগরী নিংবো ও ঝুশানের দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে পরাজয়ের মুখে রাশিয়া

চীনের পূর্বাঞ্চলের প্রদেশ ঝেজিয়াংয়ের কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, জাহাজগুলোকে বন্দরে নোঙর করতে বলার পাশাপাশি স্কুল বন্ধ ও পর্যটকদের সরাতে বলা হয়েছে। কারণ বুধবারের মধ্যে এ বছরের শক্তিশালী ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে আছড়ে পড়তে যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছরের ১২তম ঘূর্ণিঝড়টি ওয়েনলিং এবং ঝুশান শহরের মধ্যে আঘাত হানবে। এর প্রভাবে পূর্ব ও দক্ষিণ উপকূল অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি নিংবো ও ঝুশানের দক্ষিণ পাশে সাংহাইয়ের বাণিজ্যিক কেন্দ্রেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েই চলেছে প্রাণহানি

সাংহাই আন্তর্জাতিক শিপিং ইনস্টিটিউট জানায়, ঘূর্ণিঝড়টি সাংহাইয়ের পাশে চীনের সবচেয়ে ব্যস্ততম কনটেইনার সমুদ্রবন্দরে ৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এ জন্য সাংহাই ইয়াংশান টার্মিনালসহ অন্যান্য বন্দরে মঙ্গলবার সন্ধ্যা থেকে কিছু কার্যক্রম বাতিল করবে এবং আজ সকাল থেকে পুরোপুরি সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলের এয়ারলাইন্স বলেছে, মঙ্গলবার সাংহাই বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বুধবার ১১টি ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

তিনটি শহর এবং সাংহাইয়ে ৪২.২৬ মিলিয়ন জনগণ বসবাস করেন। ঝেজিয়াং সরকার এরই মধ্যে দুপুরের আগে বন্দরে ফিরতে জাহাজগুলোকে নির্দেশ দিয়েছে। নিংবো, ঝুশান ও তাইজৌ তাদের বিদ্যালয় বুধবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রয়টার্স জানায়, বুধবার নিংবো ও ঝুশানের বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা