আন্তর্জাতিক

রানির মতো পোশাক পরায় কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রানির মতো পোশাক পরে বিক্ষোভ করার অভিযোগে এক অধিকারকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভের সময় তিনি গোলাপি রঙের একটি পোশাক পরেছিলেন।

আরও পড়ুন: বিয়ের দিনই গর্ভবতী হতে চাই

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজতন্ত্রের অবমাননা করার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত সোমবার (১২ সেপ্টেম্বর) এই দণ্ড ঘোষণা করেছে। ওই অধিকার কর্মীর নাম জাতুপর্ন ‘নিউ’ সাইউয়েং (২৫)।

আদালতের রায় ঘোষণার আগে মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতুপর্ন বলেছেন, কাউকে বিদ্রুপ করার কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি সেদিন থাই ঐতিহ্যের আদলে নিজের জন্য একটি পোশাক পরেছিলাম।

আরও পড়ুন: মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে

প্রতিবেদনে আরও বলা হয়, থাইল্যান্ডের রাজপরিবারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে গত বছর দেশটির সাবেক এক সরকারি কর্মীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজতন্ত্র অবমাননার এসব ঘটনায় কোনও মন্তব্য করেনি থাই রাজপরিবার।

২০২০ সালের নভেম্বর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২১০ জনে প্রতিবাদকারীর বিরুদ্ধে রাজতন্ত্র অবমাননার অভিযোগ আনা হয়েছে। কিন্তু তার আগের তিন বছরে দেশটিতে কঠোর রাজতন্ত্র অবমাননার আইনটি কার্যকরই ছিল না।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে. রাজা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমালোচনা নিষিদ্ধে কঠোর আইন রয়েছে থাইল্যান্ডে। ২০১৯ সালে রাজা মহা ভাজিরালংকর্ন থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তারপর থেকে প্রতাপশালী থাই রাজতন্ত্র সংস্কারের দাবিতে আন্দোলনরত লোকজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যাপক কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

থাইল্যান্ডের রানি সুথিদাকে প্রায়ই সরকারি অনুষ্ঠানে সিল্কের পোশাক পরতে দেখা যায়। বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে থাই রাজপরিবারের সদস্যদের মাথার ওপর ছাতাও ধরে থাকেন একজন। ওই বছর রাজা ভাজিরালংকর্নের কন্যারা একটি ফ্যাশন শো আয়োজন করেছিলেন। সেই ফ্যাশন শো’র সময়ে আন্দোলনকারীরা ব্যাংককে রাজতন্ত্র এবং সামরিক সরকারের ওপর রাজপরিবারের প্রভাবের সমালোচনা করে ফ্যাশন শো আয়োজন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা