ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে জার্মান অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ইউক্রেনকে জার্মানি যেসব অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রগুলো এখন যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে।

আরও পড়ুন: সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত

সোমবার (১২ সেপ্টেম্বর) তিনি বলেন, আমাদের দেওয়া জেপার্ড বিমান বিধ্বংসী ট্যাংক, স্বয়ংক্রিয় হাউইটজার ২০০০, মাল্টিপল রকেট লঞ্চার মার্স, এই অস্ত্রগুলো আসলে এ ব্যাপারে (খারকিভে ইউক্রেনের সেনাদের সাফল্য) অবদান রাখছে।

চ্যান্সেলর ওলাফ শলৎজ আরও বলেন, ইউক্রেনকে জার্মানি ইরিস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা দিয়েছে এবং জার্মানি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কেনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুর ভয়াবহতা করোনাকে ছাড়িয়েছে!

এদিকে, জার্মানির কাছ থেকে জরুরিভিত্তিতে অত্যাধুনিক মার্দার অথবা লিওপার্ড যুদ্ধ ট্যাংক চাইছে ইউক্রেন। তবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্বার্চট এসব ট্যাংক ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত কোনো দেশ ইউক্রেনকে পশ্চিমা যুদ্ধ ট্যাংক দেয়নি। তবে জার্মানি ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাংক দিয়েছে যা ইউক্রেনের সেনারা এখনই ব্যবহার করতে পারবে। কিন্তু অত্যাধুনিক ট্যাংক নেওয়ার আগে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ নিতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা