আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

সান নিউজ ডেস্ক: অল্পের জন্য প্রাণে বেচে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি ভিত্তিতে ইসলামাবাদে অবতরণ করে ইমরানের বিমানটি। ইমরানসহ বিমানের অন্য যাত্রীরা সুস্থ এবং অক্ষত আছেন বলে রোববার জানিয়েছে ডন অনলাইন।

আরও পড়ুন: বিদেশে আ. লীগের বন্ধু আছে

স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, শনিবার (১০ সেপ্টেম্বর) গুজরানওয়ালাতে একটি জনসভা ছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর। সেখানেই বক্তৃতা দেওয়ার কথা ছিল পিটিআই চেয়ারম্যান ইমরানের। সেই জন্য গতকাল একটি বিশেষ বিমানে করে গুজরানওয়ালার উদ্দেশে রওনা দিয়েছিলেন ইমরান খান।

মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান পাইলট। অনুমতি পাওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি।

ইমরানের দল পিটিআই জানিয়েছে, বিমান থেকে নেমে পরে সড়কপথে সভাস্থলের উদ্দেশে চলে যান ইমরান।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

পিটিআই নেতা আজহার মাশওয়ানি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরেই বিমানটিকে ইসলামাবাদে ফিরিয়ে আনা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা