পাকিস্তানে ত্রাণ পাঠাল তুরস্ক
আন্তর্জাতিক

পাকিস্তানে ত্রাণ পাঠাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্যার্তদের জন্য রোববার ত্রাণবোঝাই দুটি বিমান পাঠিয়েছে তুরস্ক।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ৬০ কোটির বেশি আক্রান্ত

তুরস্কের এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, তাবু, জরুরি ওষুধ ও শুকনো খাবার। খবর আনাদোলুর।

জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ত্রাণসামগ্রী পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী খুররম দস্তগীরকে বুঝিয়ে দিয়েছেন করাচিতে নিযুক্ত তুর্কি কনস্যুল জেনারেল সেমাল সানগু।

আরও পড়ুন: ট্রাকচাপায় এএসআই নিহত

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের জনগণের জন্য শুভেচ্ছা হিসেবে এসব ত্রাণ পাঠানো হয়েছে বলে তুর্কি কূটনীতিক জানান।

তুরস্কের রেড ক্রিসেন্ট এরই মধ্যে ভয়াবহ বন্যাকবলিত বেলুচিস্তানে উদ্ধার কাজ শুরু করেছে।

এদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন করেছে দেশটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৃথক হামলায় নিহত ৭

এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। এবার পাশে দাঁড়াল তুরস্কও।

তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, পাকিস্তানের আরও আন্তর্জাতিক সহযোগিতা দরকার।

পাকিস্তান অর্থনৈতিক সমস্যা যখন কাটিয়ে উঠছিল তখনই বন্যার আঘাত এসেছে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ এখন বন্যাকবলিতের সহযোগিতায় ব্যয় করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা