আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দেওয়ার ‘ডিসকাউন্ট’ সুবিধা নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ মিয়ানমার। বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিয়ানমার জান্তার একজন মুখপাত্র বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং সরবরাহ নিশ্চিত রাখতে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেল কেনার ব্যাপারে সামরিক জান্তার মুখপাত্র ঝাও মিন তুন বলেছেন, আমরা রাশিয়া থেকে তেল আনার অনুমতি পেয়েছি। তাদের তেল কেনা হচ্ছে কারণ এর মান ভালো এবং দাম কম। তাই সেপ্টেম্বর থেকে রাশিয়ার জ্বালানি তেল আসা শুরু করবে।

এর আগে ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। অবশ্য এসব নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তেলের নতুন বাজার খোঁজা শুরু কর রাশিয়া। বিশেষ করে এশিয়ায় নজর দেয় তারা। কাস্টমার ধরতে রাশিয়া নিজেদের তেলের ওপর ‘ডিসকাউন্ট’ সুবিধা দেয়। মানে আন্তর্জাতিক বাজারে যে মূল্য রয়েছে তার চেয়েও কম মূল্যে তেল দেওয়া শুরু করে।

ফিলিস্তিনকে সহযোগিতা দেবে রাশিয়া

এদিকে, রাশিয়া ডিসকাউন্ট মূল্যে তেল দেওয়ার পর এশিয়ার সুপার পাওয়ার চীন ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত রাশিয়ার তেল কেনা শুরু করে। এবার তাদের সঙ্গে যোগ দিল মিয়ানমারও।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মিয়ানমারের। দুই দেশই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ওপর রয়েছে। মিয়ানমারে সামরিক জান্তা জোর করে ক্ষমতা দখল করায় তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা