তাইওয়ানকে দমনে চীনের নতুন কৌশল
আন্তর্জাতিক

তাইওয়ানকে দমনে চীনের নতুন কৌশল

সান নিউজ ডেস্ক : চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা যেনো আরও বেড়েই চলছে, চীনের সামরিক হুমকি উপেক্ষা করে সম্প্রতি তাইওয়ান সফরে করেছেন মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন: লাইটার জাহাজের ভাড়া বাড়ল

এদিকে তাইওয়ানকে দমন করতে উন্নত প্রযুক্তির এক ভয়ঙ্কর হেলিকপ্টার আনতে চলেছে বেইজিং। ‘এআর-৫০০সি’ নামে হেলিকপ্টারটি চালাতে কোনো পাইলট লাগবে না। ড্রোনের মতো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। অনেক উচ্চতা দিয়ে উড়তে পারে এই হেলিকপ্টার।

সামরিক অনুশীলনের নামে তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র হামলা করছে চীনের সেনাবাহিনী। বেইজিং এটিকে ‘নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা’ বলেছে। চীনের দাবি তাইওয়ানে শুধু ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট না। তাই এবার ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি নিজেদের বহুল আলোচিত মানবহীন হেলিকপ্টারটিকেও কাজে লাগানোর পরিকল্পনা করছে বেইজিং।

সম্প্রতি এক টুইট বার্তায় চীনের একজন সামরিক বিমান গবেষক বলেছেন, ‘এআর-৫০০সি’ নামে নতুন এই হেলিকপ্টারটির পরীক্ষা সফল হয়েছে। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমেও সেই খবর প্রকাশ করা হয়েছে। যেকোনো সময় হেলিকপ্টারটি ব্যবহার করা হতে পারে বলে দাবি করেন তিনি।

নতুন প্রযুক্তির এই হেলিকপ্টারটি তৈরি করেছে এভিআইসি নামে একটি চীনা সংস্থা। দেশটির জিয়াংজি প্রদেশের পোয়াংয়ে তাদের একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেখানে হেলিকপ্টারটি উড্ডয়ন ও অবতরণের কাজ সফল হয়েছে। হেলিকপ্টারটি পুরোপুরি কার্যকর হলে যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর কিছু ক্ষমতা নিয়ে এর যাত্রা শুরু হবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

‘এআর-৫০০সি’ নামে হেলিকপ্টারটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি অতি উচ্চতায় ওড়তে সক্ষম। ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতাতেও উড়তে কোনো অসুবিধা হবে না। হেলিকপ্টারটি সর্বোচ্চ ছয় হাজার ৭০০ মিটার উচ্চতায় উড়তে পারে। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে উড়তে পারা ‘এআর-৫০০সি’ একবার জ্বালানি নিয়ে টানা পাঁচ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা