আন্তর্জাতিক

গরু পাচার মামলায় মণ্ডল গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা এবং দলটির বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।

আরও পড়ুন: তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই বিশাল বাহিনী সকালে অনুব্রতর বাসভবন ঘেরাও করে পশ্চিমবঙ্গের তৃণমূলের দাপুটে এই নেতাকে গ্রেফতার করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার দিকে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর গরু পাচার মামলাসহ কয়েকটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়। তবে বেশির ভাগ নোটিশকে তিনি পাত্তা না নিয়ে বিভিন্ন অজুহাতে সিবিআই দপ্তরে হাজিরা থেকে অনুপস্থিত থাকতেন। এর মধ্যে অসুস্থার কারণে কলকাতার পিজি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন।

আরও পড়ুন: পা ভাঙলেন শিল্পা শেঠি!

এর আগে সিবিআই সীমান্তে গরু পাচার মামলাসহ অন্যান্য মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য ১০ বার অনুব্রত মণ্ডলকে নোটিশ দেয়। গতকাল বুধবারও তাকে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল তাঁকে সিবিআইর কলকাতার নিজাম প্যালেসের দপ্তরে হাজির হওয়ার নোটিশ। সেই নোটিশে হাজির হননি তিনি।

বরং তিনি অসুস্থার কথা বলে পিজি হাসপাতালে বীরভূম থেকে এসে ভর্তি হতে গিয়ে তা পারলেন না। পিজি হাসপাতালের সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করে জানিয়ে দেয়, তিনি সুস্থ আছেন। তাকে ভর্তি করানোর প্রয়োজন নেই। এরপরই তাকে আজ গরু পাচার মামলায় গ্রেফতার করল সিবিআই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা