আমরা জয়ী, সবাইকে সাবধানে থাকতে হবে
আন্তর্জাতিক

আমরা জয়ী, সবাইকে সাবধান হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন। পাশাপাশি দেশটির রাজধানী পিয়ংইয়ং থেকে যাবতীয় কড়াকড়ি প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা-মুক্ত উত্তর কোরিয়ার কথা ঘোষণা করার পর কিম জানিয়েছেন, সবাইকে খুবই সাবধানে থাকতে হবে।

তিনি বলেন, বিশেষ করে সীমান্ত এলাকায় কড়া নজর রাখতে হবে। কারণ, এখনো বিশ্বে মাঙ্কিপক্স হচ্ছে, করোনাও ছড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়া থেকেই তাদের দেশে করোনার ভাইরাস এসেছে বলে অভিযোগ করলেন কিমের বোন কিম ইয়ো জং।

আরও পড়ুন : নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

চলতি বছরের মে মাসে উত্তর কোরিয়া করোনা রুখতে একাধিক ব্যবস্থা চালু করে। তবে করোনা পরীক্ষার খুব বেশি ব্যবস্থা ছিল না। এরপর উত্তর কোরিয়ায় ৪৮ লাখ মানুষের জ্বর হয়েছে বলে জানানো হয়েছিল। উত্তর কোরিয়ার জনসংখ্যা ২ কোটি ৬০ লাখ।

রাষ্ট্রায়ত্ত্ব কেএনসিএ জানিয়েছে, কিম বলেছেন, করোনায় মাত্র ৭৪ জন মারা গেছেন। এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য উত্তর কোরিয়ার দেওয়া সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা দাবি করেছিলেন, উত্তর কোরিয়ায় করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকসপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে। জুলাইয়ের শেষ থেকে আর কেউ করোনায় আক্রান্ত হননি।

উত্তর কোরিয়ার শাসকের বোন কিম ইয়ো জং অভিযোগ করেছেন, দক্ষিণ কোরিয়া থেকেই করোনা ভাইরাস উত্তর কোরিয়ায় ঢুকেছে।

পাশাপাশি প্রচার-লিফলেটে অভিযোগ করা হয়েছে, তার ভাই কিম জং উনেরও জ্বর হয়েছিল। এমনটি জানিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা কেসিএনএ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা