আন্তর্জাতিক

পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে থামাতে বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্রের চুল্লির কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। যে কোনো সময় চুল্লিতে হামলা হতে পারে। এতে গোটা অঞ্চল ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। সম্প্রতি জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রে হামলার প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পারমাণবিক কেন্দ্রে আক্রমণ ‘আত্মঘাতী কাজ’

গত শনিবার তিনটি হামলা চলেছে এই এলাকায়। একেবারে চুল্লির কাছাকাছি বোমা পড়েছে। এ পরমাণু কেন্দ্রে হামলা হলে বড় বিপর্যয় হতে পারে বলে বারবার দুই দেশকেই সতর্ক করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একাধিকবার হামলা চলেছে এ এলাকায়।

জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রের পরিচালনার দায়িত্বে রয়েছে ইউক্রেনের সরকারি সংস্থা এনারগোয়াটম। তারা জানিয়েছে, রুশ পরমাণু নিয়ন্ত্রক সংস্থা রোসাটমের কর্মীরা হামলার ঠিক আগের মুহূর্তে এলাকা ছেড়ে পালায়। একটি পাওয়ার কেবলের ক্ষতি হয়েছে। একটি চুল্লি বন্ধ করে দিতে হয়েছে হামলার পরে।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

এনারগোয়াটম জানিয়েছে, এভাবে হামলা চললে যে কোনো সময় হাইড্রোজেন চুইয়ে বেরোতে শুরু করবে। তেজস্ক্রিয় পদার্থও ছড়িয়ে পড়তে পারে। তাতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা প্রবল।

তবে রাশিয়ার পাল্টা অভিযোগ, পরমাণু চুল্লিটিকে ঢাল বানাচ্ছে ইউক্রেন। শনিবারের হামলার দায় নিতে অস্বীকার করেছে মস্কো। তাদের বক্তব্য, জাপোরিজিয়া পরমাণু শক্তি কেন্দ্র ও এনারগোদার শহরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি হামলা চালিয়েছে।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের গোড়াতেই দক্ষিণ ইউক্রেনের জাপোরিজিয়ার পরমাণু কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া। এর পর থেকে এটি মস্কোর নিয়ন্ত্রণেই রয়েছে। ইউক্রেনের অভিযোগ, পরমাণু কেন্দ্রে যুদ্ধাস্ত্র মজুত করে রেখেছে রাশিয়া। শনিবার হামলা চলেছে এর সংলগ্ন এলাকায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা