বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে
আন্তর্জাতিক

বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৫৬ হাজার ৫১ জন।

আরও পড়ুন : বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

সোমবার (৮ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল (রোববার) ১ হাজার ২৭৩ জনের মৃত্যু এবং ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। যা গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্ত হ্রাস পেয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ব্রাজিলে মারা গেছেন ৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৯৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৪৬ জন এবং মারা গেছেন ১২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ২৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৭৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৮৫ জন।

তাইওয়ানে মারা গেছেন ৪২ জন এবং সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৪৪ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ৬৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩০৩ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ১৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১৬ জন এবং মারা গেছেন ৩২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ৩৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ২৭ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬১ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৪ হাজার ৮৭৯ জন।

আরও পড়ুন : বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা