ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলার প্রেক্ষিতে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৬ অগাস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলার জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরাইলিদের তাদের সাম্প্রতিক অপরাধের জন্য আরও একবার চড়া মূল্য দিতে হবে।

বর্তমানে ইরানে থাকা ইসলামিক জিহাদ নেতা জিয়াদ আল-নাখালার সঙ্গে বৈঠকের পর সালামির এই বিবৃতি এসেছে।

প্রসঙ্গত, ইসরাইলের বিমান হামলায় পাঁচ বছর বয়সি এক শিশু এবং ২৩ বছর বয়সি এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে।

ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে পাক পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরাইলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন।

এদিকে, বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।
সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা