ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: নতুন করে ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিকেল সুবিধাসংবলিত সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

এখন পর্যন্ত ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হয়েছে এটাই তার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ। সোমবার এই প্যাকেজ ঘোষণা করা হবে বলে তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনকে এখন পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করা শর্তে রয়টার্সকে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী অস্ত্র প্যাকেজে প্রেসিডেন্ট জো বাইডেন এখনও অনুমোদন দেননি। তিনি এতে স্বাক্ষরের আগে এর বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সহায়তা প্যাকেজটি ঘোষণা করা হলে এতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) এবং প্রায় ৫০টি এম১১৩ মেডিকেল-সুবিধাসংবলিত সাঁজোয়া যান থাকবে।

আরও পড়ুন: বাস ভাড়া বাড়াতে বিকেলে বৈঠক

পেন্টাগন সম্প্রতি ঘোষণা করেছে যে, রামস্টেইন বিমান ঘাঁটির কাছে জার্মানির একটি মার্কিন সামরিক হাসপাতালে ইউক্রেনের নাগরিকদের চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হবে।

এছাড়া গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য ৫৫ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। ওই প্যাকেজের মধ্যে হিমার্স-এর জন্য অতিরিক্ত গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন প্যাকেজের বিষয়ে এখনই কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে গত মাসের শেষের দিকে ইউক্রেনকে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে উন্নত প্রযুক্তির ড্রোনও রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা