যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক যোগাযোগ স্থগিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক যোগাযোগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরেকে কেন্দ্র করে আমেরিকান সেনা বাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে সমস্ত যোগাযোগ এবং সংলাপ স্থগিত করেছে ক্ষুব্ধ চীন।

আরও পড়ুন : মংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার পর্যায়ে নিয়মিত যে সংলাপ চলে তা স্থগিত করা হচ্ছে।

একই সাথে জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অবৈধ অভিবাসী প্রত্যার্পণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান সহযোগিতাও স্থগিত করার কথা ঘোষণা করেছে চীন।

গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে দুই দেশ বিশ্বের তাপমাত্রা কমাতে একটি চুক্তি করেছিল। জলবায়ু পরিবর্তন সামলানোর আন্তর্জাতিক চেষ্টায় সাফল্যের জন্য চীন-মার্কিন সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন : অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন, কারণ তাইওয়ানকে তারা অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে।

মার্কিন সরকারের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ এবং সহযোগিতা স্থগিত করার পাশাপাশি পেলোসি এবং তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং।

শুক্রবার (৫ আগস্ট) এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “মিসেস পেলোসি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছেন, চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা খর্ব করেছেন, আমেরিকার ‘এক চীন নীতি’ পায়ে দলেছেন, এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছেন।”

আরও পড়ুন : পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (৪ আগস্ট) ন্যান্সি পেলোসির এই সফরের পর চীন তাইওয়ানের চারদিকে যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তার নিন্দা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন।

তিনি বলেন, চীনের এই প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত এবং অযৌক্তিক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এক বৈঠকে ব্লিনকেন বলেন, ‘চীন যা করছে তার কোনো যৌক্তিক কারণ নেই।’

তাইওয়ানের চারদিকে শুক্রবার সাগরে এবং আকাশে চীনের সেনা, নৌ ও বিমান বাহিনী দ্বিতীয় দিনের মতো ব্যাপক মহড়া শুরু করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে একাধিক চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান তাদের সীমানা লঙ্ঘন করেছে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ

তাইওয়ানের প্রতিরক্ষা দফতরের সূত্র উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে ১০টি চীনা যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে তাইওয়ানের সীমানার মধ্যে ঢুকে সেখানে অবস্থান করছে। এছাড়া, ২০টি চীনা যুদ্ধবিমানও ওই এলাকায় তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে।

তবে তাইওয়ান প্রণালীতে দুই দেশের সীমানা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়। প্রণালীর মাঝ বরাবর একটি সীমারেখা - যা মেডিয়ান লাইন হিসেবে পরিচিতি - ধরে নিয়ে তার দুই পাশের অংশকে দুই দেশের নিয়ন্ত্রিত সীমানা হিসাবে বিবেচনা করা হয়।

অপরদিকে, জাপান বলছে তাইওয়ানের ওপর দিয়ে চীন কমপক্ষে চারটি ক্রজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চীন সরকার অবশ্য বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র : বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা