ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

সান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

থাই পুলিশের বরাত দিয়ে শুক্রবার (৫ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে শুক্রবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা